শরীরটা থেকেও যেন নেই, আছে মনের জোর

শরীরটা থেকেও যেন নেই, আছে মনের জোর

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১০

শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তার জন্ম। তবে তিন ফুট উচ্চতার মানুষটিকে প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি। খাতার ওপর উপুড় হয়ে শুয়ে হাতে আলগা বাঁধনিতে কলম ধরে কোনো রকমে লেখেন তিনি। তার মানসিক শক্তি আর অধ্যবসায়ের কারণে এসেছে সাফল্যও।

প্রতিবন্ধকতা জয় করে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের সর্বভারতীয় পরীক্ষা ‘ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট’ (নেট)-এ ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের নদিয়ার ২৫ বছর বয়সী পিয়াসা মহলাদার।

কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে বাংলায় স্নাতকোত্তর পাশ করার পর অধ্যাপক হতে চেয়েছিলেন পটেশ্বরী স্ট্রিটের পিয়াসা। নিজের চেষ্টাতেই শুরু হয় প্রস্তুতি এবং তারপর এই সাফল্য। পিয়াসার কথায়, হার না মানার মানসিকতা নিয়ে যেকোনো লড়াই জেতা যায়।

পিয়াসার বাবা উত্তম মহলদার কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বলেন, ওর জেদ আর হার না মানার মানসিকতার কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করল সাফল্য।

মেয়ের সাফল্যে চোখের পানি ধরে রাখতে পারেননি মা সুপ্রিয়া। তিনি বলেন, এই সাফল্য শুধু ওর নিজের কৃতিত্বে। এত লড়াই, এত চেষ্টা, এত ত্যাগ। ওকে গর্ভে ধারণ করে আমি সত্যিই ধন্য। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading