সেমির আগে ইন্ডিয়ান শিবিরে দুশ্চিন্তা

সেমির আগে ইন্ডিয়ান শিবিরে দুশ্চিন্তা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:০০

আগামী বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইন্ডিয়া ও ইংল্যান্ড। এর আগে ইন্ডিয়ানদের জন্য আছে দুঃসংবাদ। মঙ্গলবার (০৮ নভেম্বর) নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতে আঘাত পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

নেটে থ্রো ডাউন প্র্যাকটিস করছিলেন দলের অধিনায়ক, সেই সময় থ্রোডাউন এক্সপার্ট এস রাঘুর একটি শর্ট বল লেন্থ এরিয়ায় লাফিয়ে হাতে লাগে। পুল শট খেলতে গিয়ে বল মিস করেন রোহিত, ব্যথা নিয়ে তখনই নেট ছাড়েন।

ডানহাতে বড় একটি আইস প্যাক ধরে থাকতে দেখা যায় রোহিতকে। চোখেমুখে ছিল অস্বস্তির ছাপ। মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন তার কাছে গিয়ে কথা বলেন। প্রায় ৪০ মিনিট চোটের জায়গায় বরফ ঘষার পরে রোহিত নেটে ফেরেন।

আপাতদৃষ্টিতে, রোহিতের ইনজুরি গুরুতর নয়। ৩৫ বছর বয়সী এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে এক হাফ সেঞ্চুরিসহ ১৭.৮০ গড়ে মোটে ৮৯ রান তুলেছেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading