খুশির মুহূর্তেও আলিয়া-রণবীরকে ঘিরে সমালোচনা

খুশির মুহূর্তেও আলিয়া-রণবীরকে ঘিরে সমালোচনা

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৪২

সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এরপর গত ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া।
সবশেষ গত ৬ নভেম্বর দুপুরে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে সুস্থ-সবল কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। কিন্তু খুশির এই মুহূর্তেও তাদের ঘিরে আলোচনা-সমালোচনার কমতি নেই।

বিয়ের ৬ মাস ২৩ দিনের মাথায় মা হওয়ায় বিষয়টিকে কেন্দ্র করে চলছে সমালোচনা। বিশেষ করে বলিউডের বিতর্কিত অভিনেতা কমল রশিদ খান (কেআরকে) এক টুইটে কটাক্ষ করেছেন।

কমল রশিদ খান এ টুইটে লিখেন—সাত মাসের মধ্যে সুন্দর এক কন্যা সন্তানের গর্বিত বাবা-মা হওয়ায় অভিনন্দন আলিয়া-রণবীর। কিন্তু এটিকে অভিনন্দন বার্তা হিসেবে গ্রহণ করেননি আলিয়া-রণবীর ভক্তরা। তাদের দাবি, এই টুইটে কুৎসিত ইঙ্গিত করেছেন কমল। তাই আলিয়া-রণবীর ভক্তদের তোপের মুখে পড়েন কমল।

তবে আরেক টুইটে সাফাই গাইতে দেখা যায় কমল রশিদকে। তাতে ‘এক ভিলেন’খ্যাত এ অভিনেতা কলেন, আমি বুঝতে পারছি না কিছু বোকা লোক এখানে ভাষণ দিচ্ছে কেন! লাখ লাখ বাচ্চা সময়ের আগেই জন্ম নেয়। এটাই স্বাভাবিক। এ টুইটেও অংশ নেয় নেটিজেনরা। সাত মাস না পেরোনোর আগে মা হওয়ায় কেউ কেউ আলিয়াকে নিয়ে রসিকতা করছেন। আবার অনেকে বলছেন, এটা রণবীর-আলিয়ার ব্যক্তিগত ব্যাপার।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading