টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ব্যাটে-বলে টাইগারদের শীর্ষে লিটন-নাসুম

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ব্যাটে-বলে টাইগারদের শীর্ষে লিটন-নাসুম

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৪৫

ইন্ডিয়ার বিপক্ষে লিটন দাসের দুর্দান্ত ইনিংসের ছাপ পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটসম্যান। বোলারদের মধ্যে অগ্রগতি হয়েছে তার সতীর্থ নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের।

গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার (০৯ নভেম্বর) র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের মধ্যে ৫ ধাপ এগিয়ে লিটন আছেন বাংলাদেশের সেরা অবস্থান ৩১ নম্বরে। আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাঁহাতি স্পিনার নাসুমের উন্নতি ৬ ধাপ, আছেন ২৬তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে এখন সেরা অবস্থান তার।

মুস্তাফিজের অগ্রগতি ৫ ধাপ। পাকিস্তানের বিপক্ষে ২১ রানে ১ উইকেট নেওয়া বাঁহাতি এই পেসারের অবস্থান ৩৬তম। বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান ব্যাটসম্যান আফিফ হোসেন ২ ধাপ এগিয়ে এখন ৪৭তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে তার পরে সাকিব আল হাসান, ৩১তম স্থানে। ডানহাতি পেসার তাসকিন আহমেদ আছেন ৫০ নম্বরে। চার ধাপ পিছিয়ে হাসান মাহমুদের অবস্থান ৮৩তম।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading