৯ বছর পর মুক্তি পাচ্ছে ‘হডসনের বন্দুক’

৯ বছর পর মুক্তি পাচ্ছে ‘হডসনের বন্দুক’

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:২৯

৯ বছর পর মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘হডসনের বন্দুক’। প্রশান্ত অধিকারী পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ২ ডিসেম্বর। তার আগে বুধবার (৯ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে এর ট্রেলার।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও লুৎফর রহমান জর্জ।

নির্মাতা প্রশান্ত অধিকারী বলেন, “আমার দীর্ঘ দিনের পরিশ্রমের ফসল ‘হডসনের বন্দুক’। চেষ্টা করেছি মানসম্মত একটি সিনেমা নির্মাণের। ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে খুব ভালো লাগছে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আপনাদের ভালো লাগবে।’

পরিচালক জানান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গোয়েন্দা আবহের গল্পে নির্মিত সিনেমাতে তিনটি গান ব্যবহৃত হয়েছে। যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। ঢাকা, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শ্রীমঙ্গল, জাফলং ও দেশের বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মৌসুমি হামিদ, মাজিদ শিখালিভ (রাশিয়া), এস. এম, মহসিন, কাজী উজ্জল, অর্নব অন্তু প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত অধিকারী ও রিয়েল আকঞ্জি। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান ও সাহিল রনি।

উল্লেখ্য, ২০১৩ সালে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেন প্রশান্ত অধিকারী। ২০২২ সালে এসে এটি মুক্তি পেতে যাচ্ছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading