কালুখালীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
রাজবাড়ী থেকে জুলফিকার আলী । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:২০
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০২২ হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত এই মেলা চলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারে দেশবাসীকে সঙ্গে নিয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে চলেছেন। উপজেলার মানুষ উৎসব মুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত উপভোগ করেন। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব এ মেলার উদ্বোধন করেন।
প্যাভিলিয়নে ৪টি ক্যাটাগরীতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, সরকারী প্রতিষ্ঠান, ইউডিসি, পোষ্ট অফিস, ব্যাংক, ই-কমার্স, শিক্ষা প্রতিষ্ঠান, যুব, সমাজসেবা, সমবায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ মোট ২৭ টি প্রতিষ্ঠান ডিজিটাল উদ্ভাবনী এ মেলায় অংশগ্রহন করে।
এদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৯টি প্রতিষ্ঠানকে পুরুষ্কৃত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। তিনি বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন । এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।
ইউডি/সুপ্ত

