টি-টোয়েন্টি বিশ্বকাপ: কিউইদের হতাশায় ডুবিয়ে ফাইনালে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ: কিউইদের হতাশায় ডুবিয়ে ফাইনালে পাকিস্তান

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪৫

যে দলের সেমি ফাইনালে খেলা নিয়েই ছিলো নানান জটিলতা, সেই দলই এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শেষ মুহূর্তে সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে পাকিস্তান প্রথমে সেমিফাইনালে উঠেছে। এবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের ফাইনালে উঠল বাবর আজমের দল। আর আবারও সেমির হতাশায়ই ডুব দিলো কিউইরা।

বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। মেলবোর্নে আগামী ১৩ নভেম্বর হতে যাওয়া ফাইনালের আরেক প্রতিপক্ষ নির্ধারিত আগামীকাল।

নিজেদের ব্যাটিং নিয়ে পুরো আসর জুড়ে সমালোচিত ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। মন্থর ব্যাটিং ও স্ট্রাইক রেট কথা শুনেছেন বারংবার। কিন্তু দুই তারকাই এদিন বনে গেলেন পাকিস্তানের ট্রাম্পকার্ড। দুজনে মিলে গড়লেন ১০৫ রানের জুটি। এই জুটিতেই মূলত জয়ের পথ গড়ে ফেলে পাকিস্তান।

আরও একবার হতাশা সঙ্গী হলো নিউজিল্যান্ডের

মাত্র ১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। ব্যাট হাতে বাবর আজম করেন ৫৩ রান। ৪২ বলে তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। রিজওয়ান উপহার দেন ৫৭ রানের আরেকটি চমৎকার ইনিংস। সেই সঙ্গে ৩০ রানের ইনিংস খেলেন মোহাম্ম হারিস। শান মাসুদ করেন ৩ রান।

এর আগে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৫২ রান তুলছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন মিচেল। ৩৫ বলে তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা।

সিডনির রানের উইকেটে আজ টসে জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। কিন্তু আগে ব্যাটিংয়ে নেমে কাজটা ঠিকঠাক করতে পারেনি কিউইরা। ৪৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ কাটাতে প্রতিরোধ গড়েন উইলিয়ামসন। মিচেলের সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি। এই জুটিতে মূলত লড়াইয়ের ভিত গড়ে নিউজিল্যান্ড। ১৭তম ওভারে ফের বল হাতে এসে এই জুটি ভাঙেন আফ্রিদি। তুলে নেন কিউই অধিনায়ককে। ৪২ বলে ৪৬ করে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading