‘বিশ্বে সর্বোচ্চ জনগোষ্ঠীকে টিকা দিয়েছে বাংলাদেশ’

‘বিশ্বে সর্বোচ্চ জনগোষ্ঠীকে টিকা দিয়েছে বাংলাদেশ’

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:০৫

আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, আমেরিকা একশ মিলিয়ন করোনার টিকা প্রদান উদযাপন করছে। যা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ব্যাপার। বাংলাদেশ ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দিয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

বুধবার (০৯ নভেম্বর) নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু সড়কের চাষাড়া প্রান্তে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এসময় তার সাথে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী বলেন, ডাটা দেখে আমেরিকার রাষ্ট্রদূত বললেন যে, ঢাকা থেকেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বেশ এগিয়ে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ইপিআই কর্মসূচীতে আমরা সব সময় এগিয়ে।

ইউএসএআইডির অর্থায়নে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহায়তায় কমিউনিটি হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং (সিএইচএসএস) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে শিশুদের জন্য করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading