সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৫৮

রাস্তাঘাট বন্ধ করে সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেছেন, ‘বিএনপি রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষ নিয়ে সমাবেশ করবে। তারা সেখানেই সরকার গঠন করবে বলে শোনা যাচ্ছে। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করলে; জনগণের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে।’

‘দেশের জনগণ শেখ হাসিনার সরকারকে ভালবেশে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘পেশিশক্তি কিংবা বন্দুকের নলের যাহায্যে নয়; জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।’

বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর শহরের ‘স্বাধীনতা অঙ্গনে’ আসমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি চিকিৎসা ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন। এজন্যই দেশের সবখানেই একটি কথা শোনা যায়- শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা-ই। বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে; দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে বিজয়ী করবেন।’

আসমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোহবহান গোলাপ, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading