ডেঙ্গু: আরও পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৭৯৬

ডেঙ্গু: আরও পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৭৯৬

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৫৫

দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে গতকাল মঙ্গলবারও মারা যায় পাঁচজন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে।

বুধবার (০৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত একদিনে দেশে ডেঙ্গুতে আরও ৭৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৪৪ জনে।

গত একদিনে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৫৯ জন ও ঢাকার বাইরে ৩৩৭ জন। এদিকে এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ৫৯৮ জন এবং সুস্থ হয়েছে ৪২ হাজার ২৬৭ জন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading