ব্রিটেনের রাজাকে টার্গেট করে ডিম নিক্ষেপ

ব্রিটেনের রাজাকে টার্গেট করে ডিম নিক্ষেপ

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ২০:১০

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুই কনসোর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় ইয়র্কে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ব্রিটেনের রাজা ও ক্যামিলাকে লক্ষ্য করে ছোঁড়া চারটি ডিম শূন্যে ওড়ে যাচ্ছে। তবে এই ঘটনায় তাদের কর্মকাণ্ড বন্ধ হয়নি। এ সময় পুলিশ কর্মকর্তারা দ্রুত এক বিক্ষোভকারী সরিয়ে দেয়। ওই ব্যক্তি জোরে স্লোগান দিচ্ছিলেন। সেখানে উপস্থিত অনেকে বিদ্রুপ করে পাল্টা স্লোগান দেন ‘ঈশ্বর রাজার রাজায় সহায় হোন’।

এর আগে ২০২২ সালে মধ্যাঞ্চলীয় নটিংহ্যাম সফরের সময় এলিজাবেথের রাজকীয় গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছিল। এছাড়া ১৯৯৫ সালে ডাবলিনে চার্লসকে লক্ষ্য করে ডিম ছুড়েছিল ব্রিটিশবিরোধী বিক্ষোভকারীরা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading