বুয়েটছাত্র ফারদিন হত্যা মামলায় বান্ধবী বুশরা গ্রেপ্তার

বুয়েটছাত্র ফারদিন হত্যা মামলায় বান্ধবী বুশরা গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১১:৪৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় তার বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফারদিনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার বান্ধবী বুশরা এবং অজ্ঞাত কয়েকজনের নামে রামপুরা থানায় হত্যা মামলা করেন বুয়েটছাত্রের বাবা নূর উদ্দিন রানা। বুধবার রাত সাড়ে ৩টার দিকে মামলাটি নথিভুক্ত হয়।’

ওসি জানান, বুশরাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে।

রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটছাত্র ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

ফারদিন রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ এলাকার সাংবাদিক কাজী নুর উদ্দিন রানার ছেলে। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ফারদিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে ৮ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফরহাদ হোসেন বলেন, ‘ফারদিনের মাথায় ও বুকে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা ধারণা করছি, তাকে হত্যা করা হয়েছে। আমরা তার ভিসেরা টেস্টের পর বিস্তারিত আরও জানতে পারব।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading