১১ হাজার কর্মী ছাটাই করে জাকারবার্গ বললেন, ‘আমি দুঃখিত’

১১ হাজার কর্মী ছাটাই করে জাকারবার্গ বললেন, ‘আমি দুঃখিত’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১২:১৮

ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা ইনকরপোরেটেডে কর্মী ছাঁটাইয়ের খবরটা বেরিয়েছিল কয়েক দিন আগে। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার (৯ নভেম্বর) সেটি এসেছে বিবৃতি আকারে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে প্রতিষ্ঠানটি। সে জন্য ছাঁটাইয়ের শিকার কর্মীদের কাছে বিশেষভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

ব্লুমবার্গের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ছাঁটাইয়ের শিকার ব্যক্তিরা মেটার মোট কর্মীদের প্রায় ১৩ শতাংশ। প্রতিষ্ঠানটির বিবৃতিতে জানানো হয়েছে, কোম্পানিতে নতুন কর্মী নিয়োগ বন্ধ থাকবে আগামী বছরের প্রথম তিন মাস।

ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়ে দেয়া বিবৃতিটি মেটার কর্মীদের কাছে পাঠানো হয়েছে। সেটি কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে।

এতে জাকারবার্গ বলেন, ‘এসব সিদ্ধান্ত এবং আমাদের এ পর্যায়ে আসার দায় নিতে চাই। আমি জানি এটা সবার জন্য কষ্টসাধ্য এবং আমি এ কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি।’

আগামী মাসগুলোতে আরও ব্যয় সংকোচনের ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছে জাকারবার্গের নেতৃত্বাধীন কোম্পানিটি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading