টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:১১
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। যেখানে টস জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
এ ম্যাচে ইন্ডিয়া তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে। তবে ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন এসেছে। ডেভিড মালান ও মার্ক উডের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফিল সল্ট ও ক্রিস জর্ডান।
ইন্ডিয়া একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, আদিল রশিদ।
ইউডি/এআই

