দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০৫
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে, ২২৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে আমরা টেকনোলজির। সূত্র-ডিএসই।
আগের কার্যদিবস বুধবার আমরা টেকনোলজির ক্লোজিং দর ছিল ৫১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৭ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৭.৬৪ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে শমরিতা হসপিটালের ৬.৫৫ শতাংশ, কপাটেকের ৫.৬৬ শতাংশ, আইট কনসালট্যান্টসের ৫.২৮ শতাংশ, বিডি থাই ফুডের ৪.২১ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩.৯৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৭৬ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৩.৫৯ শতাংশ, লুবরেফের ৩.৫৮ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৩.৪৯ শতাংশ দর কমেছে।
ইউডি/সুস্মিত

