ভাবতেই পারিনি, আবারও বিশ্বকাপে খেলব: অ্যালেক্স হেলস

ভাবতেই পারিনি, আবারও বিশ্বকাপে খেলব: অ্যালেক্স হেলস

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ২২:০০

অ্যাডিলেড ওভালে আজ অনুষ্ঠিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। সেখানে উড়তে থাকা ইন্ডিয়াকে মাটিতে নামিয়েছে ইংল্যান্ড। ১০ উইকেটের বড় ব্যবধানে রোহিত শর্মার দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে জস বাটলারের দল। বড় মঞ্চে ইংলিশদের এমন দাপুটে জয়ের নায়ক অ্যালেক্স হেলস। ৪৭ বলে ৮৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন তিনি।

৪ চার ও ৭ ছয়ের এমন ইনিংসের পর ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন হেলস। ম্যাচশেষে পুরস্কার নিতে এসে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন ডানহাতি এ ওপেনার। কারণটাও জানালেন তখনই।

দুই বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পাননি হেলস। বিশ্বকাপের ঠিক আগে জনি বেয়ারস্টো ইনজুরিতে পড়লে ভাগ্য খোলে তার। শেষ মুহূর্তে দলে অন্তর্ভূক্ত হন ডানহাতি এ ওপেনার। ভারতের বিপক্ষে ম্যাচসেরা হয়ে তাই জানালেন, বাদ পড়ার সময়টাতেই ভাবতেই পারতেন না যে আবার বিশ্বকাপ দলে সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে হেলস বলেন, ভাবতেই পারিনি যে আবারও বিশ্বকাপে খেলব, তাই সুযোগ পাওয়াটাই ছিল বিশেষ অনুভূতি। এমন একটি দেশে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছি যে দেশটাকে আমি ভালোবাসি এবং সময় কাটাতে পছন্দ করি। আজকের রাতটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা রাত। বাটলারও অবিশ্বাস্য ব্যাটিং করেছে।

হেলস যোগ করেন, ইন্ডিয়ার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে এমন একটা ইনিংস, বিশাল অর্জন এটা। ওদের বিপক্ষে যেভাবে খেলেছি তাতে সত্যিই বেশ খুশি। মাঠটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো, বিশেষ করে পাওয়ারপ্লেতে ব্যাটিং করার জন্য। দুর্দান্ত সব শট খেলা যায় এখানে। এই মাঠে অনেক ভাল স্মৃতি আছে আমার, এখানে ব্যাটিংটা উপভোগ করি।

ইউডি/আতা

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading