ইউক্রেনের ‘স্বপ্ন’ আবার উড়বে আকাশে

ইউক্রেনের ‘স্বপ্ন’ আবার উড়বে আকাশে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৪৭

এ বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা করে রাশিয়া। সে সময় কিভের কাছে হস্টোমেলে প্রস্তুতকারী সংস্থার ঘাঁটিতে দাঁড়িয়ে ছিল আন্তনোভ এএম-২২৫ মডেলের একটি বিমান। সেখানেই ধ্বংস করা হয় বিমানটি। বিমান ধ্বংস হলেও স্বপ্নটাকে মরতে দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান। আবার নতুন করে সেই বিমান তৈরি করার কাজে হাত দেওয়া হয়েছে।

বিমানটি ধ্বংসের পর প্রস্তুতকারী আন্তনোভ সংস্থা টুইটারে লিখেছিল, ‘স্বপ্নটা কখনও মরবে না।’

প্রতিশ্রুতি রেখেছে প্রতিষ্ঠানটি। তারা জানাল, বিমানটি নতুন করে তৈরি করা হচ্ছে।

বিমানটিকে ডাকা হয় ‘ম্রিয়া’ নামে। ইউক্রেনীয় ভাষায় যার অর্থ স্বপ্ন। আশির দশকে বিমানটি তৈরি করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন আন্তলোভ ডিজাইন ব্যুরোর নকশা করেছিল। স্পেসক্রাফট বহনের উদ্দেশ্যেই সেটি তৈরি হয়। ১৯৮৮ সালের ডিসেম্বরে প্রথম বার আকাশে ওড়ে এএম-২২। সারা দুনিয়ায় ঘুরে কোভিড টিকা পৌঁছে দিয়েছিল বিমানটি।

বোয়িং ৭৪৭ বিমানের দ্বিগুণ আয়তন ছিল আন্তনোভ এএম-২২৫-এর। এর দৈর্ঘ্য ছিল ৮৪ মিটার। পণ্যবাহী বিমানটির ছিল দীর্ঘতম ডানা। দুইটি ডানার মোট দৈর্ঘ্য প্রায় ৮৮ মিটার। বোয়িং ৭৪৭ বিমানের দ্বিগুণ আয়তন ছিল আন্তনোভ এএম-২২৫-এর। এর দৈর্ঘ্য ছিল ৮৪ মিটার। পণ্যবাহী বিমানটির ছিল দীর্ঘতম ডানা। দু’টি ডানার মোট দৈর্ঘ্য প্রায় ৮৮

ওজনের দিক থেকেও এত ভারী বিমান ম্রিয়ার আগে বা পরে তৈরি হয়নি। এর ওজন ২ লক্ষ ৮৫ হাজার কেজি। উড়ানের জন্য ককপিটে অন্তত ছয়জন বিমান কর্মী ও চালকের প্রয়োজন।

রুশ হানার পর সিএনএনের এক সংবাদিক জানিয়েছিলেন, গোলা এসে বিমানের নাকে লেগেছিল। তাতে পুরো বিমানটি আর উড়ানের যোগ্য ছিল না। তার ডানা ভেঙে গিয়েছিল। লেজেও বেশ কিছু বুলেট লেগে ফুটা হয়েছিল।

সোমবার আন্তোনোভ নামের ওই বিমান নির্মাতা প্রতিষ্ঠান জানিয়ে দিয়েছে, পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। খরচ পড়বে প্রায় ৫০২ মিলিয়ন ডলার।

বিমান প্রস্তুতকারী আন্তোনোভকে নিয়ন্ত্রণ করে ইউক্রেনের সরকারি প্রতিরক্ষা সংস্থা ইউক্রোবোরোনপ্রম। তারা জানিয়েছে, বিমানটির পুনর্নির্মাণের জন্য সময় লাগবে ৫ বছর।

ইউক্রোবোরোনপ্রম বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের ধারণা বিমানটি ফের আকাশ ওড়াতে গেলে খরচ হবে প্রায় ৩০০ কোটি ডলার। তাদের হুঁশিয়ারি, রাশিয়ার থেকেই আদায় করবে এই টাকা।

ইউক্রোবোরোনপ্রম যাই বলুক, এই বিপুল খরচ আদায় সহজ নয়। ইউক্রেনের একটি প্রতিষ্ঠান এরই মাঝে আবার অনুদান সংগ্রহের কাজ শুরু করেছে। অদ্ভুত উপায়ে।

এই মডেল বিক্রির টাকায় ফের নতুন করে গড়ে তোলা হবে ম্রিয়া। বিমানটির যে কর্মীরা রুশ হামলায় ঘরবাড়ি হারিয়েছেন, তাঁদের বাড়িও তৈরি করে দেওয়া হবে এই টাকায়। এই টাকায় ইউক্রেনের বিমানচালকদের প্রশিক্ষণও দেওয়া হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading