ফোল্ডিং আইফোন বানিয়ে তাক লাগাল চীন

ফোল্ডিং আইফোন বানিয়ে তাক লাগাল চীন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:২০

বিশ্বের প্রথম ফোল্ডিং আইফোন তৈরি হলো চীনে। এক চাইনিজ ইউটিউবার সম্প্রতি ফোল্ডিং আইফোনের ভিডিও প্রকাশ করেছেন। তার দাবি, এটাই আইফোনের ফোল্ডেবল মডেল, যার নাম আইফোন ভি। যদিও আগে থেকেই জানা গিয়েছিল ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে অ্যাপল। তবে চীনে তৈরি হওয়া ফোল্ডিং আইফোনটি অ্যাপলের কিনা তা এখনো জানা যায়নি।

ফোল্ডিং আইফোনের নির্মাতা চীনা ইউটিউবার দাবি করছেন, আইফোন এক্স-এর ইন্টারনাল কম্পোনেন্ট এবং মটোরোলা রেজরের ফোল্ডেবল চ্যাসিস ব্যবহার করে নির্মিত হয়েছে আইফোন ভি। তিনি এও দাবি করেছেন, এই ফোল্ডেবল আইফোন বা তারই অনুরূপ মডেলটি তিনি নিজেই তৈরি করেছেন।

চীনা ওই ইউটিউবার পেশায় একজন ইঞ্জিনিয়ার। একটি কার্যকরী আইফোন তৈরি করতে ট্রায়াল এবং এরর প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি গিয়েছিলেন, যা অর্ধেক ভাঁজ করতে পারে। যদিও তাকে পছন্দসই ফর্ম ফ্যাক্টর পেতে অনেক বৈশিষ্ট্য আপস করতে হয়েছে।

ফোল্ডিং আইফোন তৈরির প্রক্রিয়াটি ইউটিউব চ্যানেল ‘সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাসথেটিক্স’-এ আপলোড করা হয়েছে। সেখানে আপনি দেখতে পাবেন, কীভাবে এই ফোল্ডেবল আইফোনটি ভাঁজ হচ্ছে। এই ফোল্ডেবল আইফোনটি তৈরি করতে ইউটিউবার বিভিন্ন হিঞ্জ টাইপ টেস্ট করে দেখেছেন। ব্যবহার করেছেন মটোরোল রেজরের চেসিস।

তিনি আইফোনের স্ক্রিন ডিলেমিনেট করে, একটি স্পিকার সরিয়ে দেন। এরপরে ওয়্যারলেস চার্জিং, ম্যাগসেফ উপাদান এবং আসল ব্যাটারিও সরিয়ে দেয়। সামান্য জায়গায় যাতে ফিট করে, তার জন্য একটি ছোট কাস্টম ১০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করেন। প্রক্রিয়াটিতে কিছু থ্রিডি প্রিন্টেড অংশ এবং একটি কার্যকরী ডিভাইস তৈরি করার জন্য যে সমঝোতা করেছেন, তা প্রমাণ করে দিয়েছে তিনি এ বিষয়ে কতটা দক্ষ।

ভিডিওতে দেখা গেল, আইফোনের টাচ কার্যকারিতা যথাযথ ভাবে কাজ করছে এবং আইওএসও স্বাভাবিকভাবেই চলে। এখন এই ফোল্ডেবল স্ক্রিনটি যাতে টাচের সঙ্গে সঙ্গে উত্তম উপায়ে কাজ করে, তা নিশ্চিত করতে ইঞ্জিনিয়ার জেলব্রেকের মাধ্যমে কাস্টম সফটওয়্যার ইনস্টল করেন। যদিও এন্ড প্রডাক্টটি ফোল্ডেবল ফোনের চেয়ে অনেক বেশি বেন্ডেবল ফোনের মতো দেখিয়েছে।

ওই ইঞ্জিনিয়ার একটি ডিলেমিনেটেড বা একাধিক স্তরে বিভক্ত আইফোন স্ক্রিন ব্যবহার করেছেন, যা শুধুমাত্র একটি নির্দিষ্ট কোণে বাঁকতে পারে। স্ক্রিনের চারপাশটা ঠিক যেখানে বেন্ড করছে, সেখানে কিন্তু চ্যাসিসকে স্পর্শ করছে না। তিনি এও দেখিয়েছেন, ডিসপ্লেটি যে কোনও সময় ডিভাইস থেকে পপ আউট করতে পারে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading