হোয়াটসঅ্যাপেও মিসড কল অ্যালার্ট

হোয়াটসঅ্যাপেও মিসড কল অ্যালার্ট

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ২২:৩০

হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে মিসড কল অ্যালার্ট। মেটার মালিকানাধীন কোম্পানিটি খুব শিগগিরই ব্যবহারকারীদের জন্য একটি নতুন ‘ডু নট ডিস্টার্ব’ ফিচার নিয়ে আসছে। আর তাতেই মলিবে এই কল অ্যালার্ট।

ফিচারটি অন করা থাকলে সমস্ত ইনকামিং কল ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা একদম নির্ঝঞ্ঝাটে কোনো মিটিংয়ে যোগ দিতে বা গাড়ি চালাতে বা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। তবে মোডটি অন থাকাকালীন কারা ফোন করেছিল, সে সম্পর্কিত নোটিফিকেশন পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো আরও জানিয়েছে যে, বর্তমানে কেবল বেটা ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি উপলব্ধ হলেও খুব শিগগিরই এটি স্টেবল ভার্সনেও রোলআউট হবে।

ফিচারটি অ্যাক্টিভেট করার পর কয়েক সেকেন্ডের জন্য কাউকে দিয়ে অ্যাক্টিভেট করা একাউন্টে একটি কল (মিসড) করার পর এই মিসড কলটির জন্য যদি অ্যাপে ‘সাইলেন্সড বাই ডু নট ডিস্টার্ব’ লেখা লেবেলটি দেখা যায়, তবে এই ফিচারটি সফলভাবে অ্যাক্টিভেট করা হবে বলে জানিয়েছে মেটা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading