কাতার বিশ্বকাপ: সাদিও মানেকে নিয়েই সেনেগালের দল ঘোষণা

কাতার বিশ্বকাপ: সাদিও মানেকে নিয়েই সেনেগালের দল ঘোষণা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪০

সব জল্পনার অবসান ঘটিয়ে সাদিও মানেকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে সেনেগাল। ডান পায়ের ফিবুলায় চোট পাওয়ার কারণে কয়েকদিন ধরে মাঠের বাইরে আছেন সাদিও মানে। তবুও তার ওপর আস্থা রেখে ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা দিয়েছেন ম্যানেজমেন্ট।

দেশের সবচেয়ে বড় তারকাকে বাদ দেয়ার সাহস দেখালেন না সেনেগালের কোচও। ইনজুরি শঙ্কার মধ্যেও মানেকে নিয়েই দল ঘোষণা করলেন কোচ অলিও কিসে।

সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এডোয়ার্ড মেন্ডি, সেনি ডিয়েং, আলফ্রেড গোমিস।

ডিফেন্ডার: ইউসুফ সাবালি, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, পাপে আবৌ সিস, ফর্মোজ মেন্ডি, ফোডে ব্যালো-টোরে, ইসমাইল জ্যাকবস।

মিডফিল্ডার: ইদ্রিসা গুয়ে, চেইখৌ কাউয়েতে, নামপালিস মেন্ডি, পেপে গুয়ে, পেপ সর, মোস্তাফা নাম, মামাদু লোম, ক্রেপিন দিয়াত্তা।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা ডিয়েং, বোলায়ে দিয়া, ফামারা দিদিও, নিকোলাস জ্যাকসন এবং ইলিমান এনডিয়ায়ে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading