শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ‘নেক্সট এশিয়ান টাইগার’: পরশ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ‘নেক্সট এশিয়ান টাইগার’: পরশ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৩০

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপির সময় বাংলাদেশকে বলা হতো ‘ব্রিডিং গ্রাউন্ড অব টেরোরিজম’। সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এখন বলা হচ্ছে ‘নেক্সট এশিয়ান টাইগার’। শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে বাংলাদেশকে রক্ষা করতে পরবেন বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীকে বিশ্বের সেরা ক্রাইসিস ম্যানেজার বলে অভিহিত করেন শেখ পরশ। উন্নয়নের পুরোটাই নেতৃত্বের দূরদর্শীতার ওপর নির্ভর করে এবং শেখ হাসিনা তার প্রমাণ রেখে চলেছেন বলের তিনি।

দলীয় নেতাকর্মীদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে আগামী ১৪ মাস নিরলস কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading