চমক রেখে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

চমক রেখে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ নভেম্বর ২০২২ । আপডেট ০৮:৫৫

কাতার বিশ্বকাপ-২০২২ কে সামনে রেখে শুক্রবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে চমক রেখেছেন লিওনেল স্কালোনি। ইনজুরিতে থাকা জিওভানি লো সেলসোর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এক্সকুয়েল প্যালাসিওস। আরেক চমকের নাম হুয়ান ফয়েথ। ইনজুরি আক্রান্ত পাওলো দিবালাকেও রাখা হয়েছে স্কোয়াডে।

স্কোয়াড ঘোষণার সময় কোচ স্কালোনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের স্বপ্নযাত্রা শুরু হয়ে গেছে। এটা সেসব খেলোয়াড়দের তালিকা যারা আর্জেন্টিনা জাতীয় দলের জার্সির সম্মান রক্ষা করবে। বিশ্বকাপ দলে ডাক পেয়ে এবং আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়ে তারা গর্বিত। ভক্ত-সমর্থকেরা যে আশা করছে চলো সেই আশা পূরণ করি, একসঙ্গে।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। এরপর ২৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। আর ১ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে পোল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এটাই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। সেটা অবশ্য আগেই তিনি ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা এবার অন্তত মেসির জন্য হলেও বিশ্বকাপ জেতার সর্বাত্মক চেষ্টাটা করবে।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও হুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading