সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ, রাজধানীতে গ্রেপ্তার ৩২

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ, রাজধানীতে গ্রেপ্তার ৩২

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:২৫

রাজধানীর মহাখালী এসকেএস টাওয়ারের ফুড কোড থেকে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী ষড়যন্ত্র করতে সেখানে সমবেত হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের একটি ফুডকোর্টে গোপন বৈঠকের সময় বিএনপির ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসির দাবি, ‘গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজন আগের একটি মামলার আসামি। বাকিদের নিয়ে তারা মূলত সরকারকে বেকায়দায় ফেলতে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। পুলিশের ওপর হামলা ও ককটেল বোমা উদ্ধারের অভিযোগে গত ২৩ অক্টোবর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’

ওসি বলেন, গ্রেপ্তারদের মধ্যে বনানী থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ রয়েছেন। গ্রেপ্তার ৩২ জনের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে শনিবার (১২ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading