টি-টোয়েন্টি বিশ্বকাপ: সবচেয়ে বেশি রান কোহলির
উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৩৫
ইংল্যান্ডের শিরোপা জয়ে শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। প্রায় এক মাসের এই প্রতিযোগিতায় দাপট দেখিয়েছেন বিশ্বের সব নামি ব্যাটসম্যানরা। অনেকেই আবার নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেন নি। আসর শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন ইন্ডিয়ার ব্যাটিং লিজেন্ড বিরাট কোহলি।
বিরাট কোহলি ৬ ইনিংসে ৯৮.৬৬ গড়ে রান করেছেন ২৯৬। ৪টি অর্ধশতকের ইনিংসে তিনি ব্যাট করেছেন ১৩৪.৪০ স্ট্রাইক রেট নিয়ে। বিরাটের সর্বোচ্চ ইনিংসটি হলো অপরাজিত ৮২ রান। এর পরের অবস্থানে আছেন সহযোগী দল নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডাউড। আসরের প্রথম পর্ব থেকে খেলা ও’ডাউড ৮ ইনিংসে ৩৪.৫৭ গড়ে রান করেছেন ২৪২। সর্বোচ্চ রান অপরাজিত ৭১। ইন্ডিয়ার অপর হার্ডহিটার সূর্যকুমার যাদব ৬ ইনিংসে ৫৯.৭৫ গড়ে রান করেছেন ২৩৯ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন।
বিশ্বকাপজয়ী কাপ্তান ইংল্যান্ডের জস বাটলার ৬ ইনিংসে ৪৫.০০ গড়ে রান করেছেন ২২৫, আছেন তালিকার ৪র্থ স্থানে। প্রথম পর্ব খেলা শ্রীলঙ্কান ওপেনার ৮ ইনিংসে ২২৩ রান নিয়ে এই তালিকার পঞ্চম স্থানে নাম লিখিয়েছেন।
ইউডি/সুপ্ত

