১৪ নভেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

১৪ নভেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ০৮: ৫৫

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এইদিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
১৪ নভেম্বর: ইতিহাসে আজকের এই দিনে
লাইফস্টাইল ডেস্ক

১৪ নভেম্বর ২০২২, সোমবার। ১৪ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩১৮তম (অধিবর্ষে ৩১৯তম) দিন। বছর শেষ হতে আরও ৪৭ দিন বাকি রয়েছে। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৫৩৩ – স্পেনীয়রা দক্ষিণ আমেরিকায় অবস্থিত ইকুয়েডর আবিষ্কার এবং দখল করে নিয়েছিল।
১৬৯৮ – স্পেনের রাজা কার্লোস তার পৌত্র যোসেফ ফার্দিনান্দকে উত্তরাধিকার নির্বাচিত করেন।
১৭৮০ – ব্রিটিশরাজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।
১৮৬৫ – মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।
১৮৯৬ – নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়।
১৯০৮ – খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম, আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন।
১৯১৮ – চেকেস্লোভাকিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
১৯২২ – যুক্তরাজ্য থেকে বিবিসি [ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন] প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়।
১৯৬৯ – ব্রিটেনে রঙিন টিভি সম্প্রচার শুরু হয়।
১৯৬৯ – তিন মার্কিন নভোচারী চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান বিনা অ্যাপোলো-১২ নভোযানে চড়ে চাঁদে যাত্রা করেন।
১৯৭০ – প্রতিরক্ষা মন্ত্রী হাফেজ আর আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন।
১৯৭৯ – যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে জমাকৃত ইরানের ডলার মার্কিন সরকার জব্দ করে।
১৯৮৩ – বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
১৯৯৪ – শ্রীমাভো বন্দরনায়েকে শ্রীলংকার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৯৬ – বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুরুর প্রশ্নে সংসদে ইনডেমনিটি (বাতিল) বিল পাস করেন।

জন্ম

১৬৮৩ – ইতিহাসবিদ রবার্ট জে ফ্রুইন।
১৭১৯ – লেওপল্ড মোজার্ট, তিনি ছিলেন অস্ট্রিয়ান বেহালাবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
১৭৬৫ – রবার্ট ফুলটন, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও স্টিমবোটের উদ্ভাবক।
১৮৪০ – ক্লোদ মনে, ফ্রান্সের এক বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী।
১৮৮৯ – জহরলাল নেহরু, ইন্ডিয়ার জাতীয় কংগ্রেসের ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ইন্ডিয়ার প্রথম প্রধানমন্ত্রী।
১৮৯১ – ফ্রেডরিক ব্যানটিং, কানাডীয় চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানী এবং ইনসুলিন এর সহ-আবিষ্কারক।
১৯০৪ – হ্যারল্ড লারউড, বিখ্যাত ও পেশাদার ইংরেজ ক্রিকেটার।
১৯২২ – বুট্রোস ঘালি, মিসরীয় কূটনীতিবিদ, জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব।
১৯৩৫ – হুসাইন বিন তালাল, জর্ডানের তৃতীয় বাদশাহ।
১৯৩৮ – কারেন আর্মস্ট্রং, ইংরেজ লেখক।
১৯৩৮ – আবু তাহের, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯৫১ – যহাং ইয়িমউ, তিনি চীনা অভিনেতা, পরিচালক, প্রযোজক ও সিনেমাটোগ্রাফার।
১৯৫৪ – কন্ডোলিৎসা রাইস, তিনি আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৬৬তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব।
১৯৭১ – অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্ট, তিনি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়।
১৯৭৫ – লুইজ বম্বনাট গউলারট, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৮৫ – থমাস ভের্মালেন, তিনি বেলজিয়ান ফুটবলার।

মৃত্যু

০৫৬৫ – প্রথম জাস্টিনিয়ান, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
০৯৬৭ – চীনের জনপ্রিয় সম্রাট সেনাধ্যক্ষ শুংবংশের প্রতিষ্ঠাতা তাই শুংয়ে।
১২৬৩ – আলেকজান্ডার নেভস্কয়, তিনি ছিলেন রাশিয়ান সেন্ট।
১৫২২ – ফ্রান্সের রাজকুমারী অ্যান।
১৭১৬ – গট্‌ফ্রিট লাইব্‌নিৎস, একজন জার্মান দার্শনিক এবং গণিতবিদ ছিলেন।
১৮১৬ – জার্মানির বিখ্যাত দার্শনিক, গণিতবিদ গোটফ্রেইড উইলহেম লেবনিজ।
১৮২৫ – জাঁ পল, তিনি ছিলেন জার্মান সাংবাদিক ও লেখক।
১৮৩১ – ব্রিটিশের বিরুদ্ধে লড়ে তিতুমীর শহীদ হন।
১৮৩১ – গেয়র্গ ভিলহেল্ম হেগল, জার্মান দার্শনিক ছিলেন।
১৮৩২ – রাস্‌মুস রাস্ক, একজন ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।
১৯১৬ – সাকি, ইংরেজি ভাষার অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার।
১৯২০ – রাজা সুবোধচন্দ্র বসু মল্লিক ভারতের স্বাধীনতা সংগ্রামী।
১৯৮০ – ইরানের প্রখ্যাত আলেম, মোফাসসিরে কোরআন, দার্শনিক আয়াতুল্লাহ আল্লামা স্যাইয়েদ মোহাম্মদ হোসেইন তাবাতাবাই।
১৯৮৮ – বাংলাদেশে সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি (ক্রেডিট ইউনিয়ন) এর প্রবর্তক ফাদার উয়াং ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।
১৯৯৬ – ভার্জিনিয়া চেরিল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।
২০০৪- ওয়াসীমুল বারী রাজীব। যিনি রাজিব নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি একজন বাংলাদেশি অভিনেতা।
২০০৮ – ক্রিস্টিন হান্টার, তিনি ছিলেন আমেরিকান লেখক।

ছুটি ও অন্যান্য

শিশু দিবস (ইন্ডিয়া)
বিশ্ব ডায়াবেটিস দিবস
বিশ্ব হাঁটা দিবস।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading