দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:১০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে, ২৬১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল রবিবার (১৩ নভেম্বর) চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ২৮ টাকা ১০ পয়সা। সোমবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩০ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সোমবার কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ২.৭১ শতাংশ, ক্রীস্টাল ইন্সুরেন্সের ২.৫৮ শতাংশ, ন্যাশনাল টির ২.১০ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজের ১.৬২ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ১.২২ শতাংশ, বিজিআইসির ১.২০ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ১.১৩ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ০.৭৭ শতাংশ এবং সিটি জেনারেল ইন্সুরেন্সের ০.৭৫ শতাংশ দর বেড়েছে।
ইউডি/সুপ্ত

