সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ জুন, ২০২৬, আপডেট ১০:৩৫

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত দম্পতির মেয়েসহ অন্তত ১০ জন আহত হন।

শুক্রবার (৫ জুন) সকালে ৬টার দিকে উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানচালক মো. নুরু (৪৫)। আহত তামান্না খাতুন (১৬) নিহত মোতালেব সরকারের মেয়ে। অন্যদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মুকুন্দগাতীগামী যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যান মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় এক্সেল ভেঙে গেলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ঠিক এ মুহূর্তে এনায়েতপুর থেকে ঢাকার দিকে ছেড়ে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ বাসটি ভ্যানকে চাপা দেয়।

ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ভ্যানচালকের মৃত্যু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আহত তামান্না খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading