ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৩

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৩

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:২৬

আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন।

বিশ্ববিদ্যালয়টির সভাপতি জিম রায়ান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সন্দেহভাজন হামলাকারী ক্রিস্টোফার ডার্নেল জোন্স একজন স্কুলছাত্র। হামলার পর সে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়।’

সিএনএন জানিয়েছে, হামলার পর থেকে ঘটনাস্থল ও আশপাশের এলাকা অরুদ্ধ করে রেখেছে ভার্জিনায়া পুলিশ। টুইটারে সন্দেহভাজন হামলাকারীর নাম ও ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading