গর্ভধারণের জন্য কত কিছুই না করেছিলেন জেনিফার অ্যানিস্টন

গর্ভধারণের জন্য কত কিছুই না করেছিলেন জেনিফার অ্যানিস্টন

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:২৫

এক সময় গর্ভধারণ করতে অনেক ধরনের চিকিৎসা করিয়েছিলেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন। এতদিন গোপন রাখলেও এবার খোলামেলাভাবে জানালেন কঠিন সেই সময়ের কথা। আমেরকিার অ্যালুর ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদে হাজির হয়েছেন জেনিফার অ্যানিস্টন। এ ম্যাগাজিনের সঙ্গে তার আলাপের চুম্বক অংশ নিয়ে শিরোনাম করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।

জেনিফার অ্যানিস্টন বলেন, ওই সময়টায় আমি অন্তঃসত্ত্বা হওয়ার চেষ্টায় ছিলাম। তখন কেউ যদি আমাকে ডিম্বাণু সংরক্ষণ করে রাখার বুদ্ধিটা দিত…। মা হওয়ার ওই পথ আমার জন্য সত্যিই চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। বছরের পর বছর ধরে জল্পনা চলছে … এসব কঠিন হয়ে উঠেছিল। আমি আইভিএফ পদ্ধতিতে এগোচ্ছিলাম। সে সময় চীনা চা খেতাম শুধু… ।

নারীর সন্তান ধারণের সক্ষমতা লম্বা সময়ের জন্য নিশ্চিত করতে ডিম্বাণু সংরক্ষণ বা এগ ফ্রিজিং করা হয়। হিমায়িত পদ্ধতিতে সংরক্ষণের জন্য স্বাস্থ্যকর ডিম্বাণু বেছে নেওয়া হয়। বিবাহিত জীবনে মা হতে আইভিএফ পদ্ধতিতেও চেষ্টা করেছেন জেনিফার অ্যানিস্টন। যৌন সংসর্গ ছাড়া শরীরের বাইরে ডিম্বাণুর নিষেক ক্রিয়ার পর জরায়ুতে তা স্থাপন করার কৃত্রিম নিষেক প্রক্রিয়াকে আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলে।

এখন অবশ্য সেসব নিয়ে কোনো অনুতাপ কাজ করে না তার, অ্যালুর ম্যাগাজিনকে সেকথাও বলেছেন জেনিফার অ্যানিস্টন। তিনি বলেন, কেউ যদি আমাকে বলত, ’ডিম্বাণু ফ্রিজ করো, নিজের প্রতি সুবিচার করো, তার জন্য সবকিছু দিতে আটকাতো না আমার। তবে ওই তরী ভেসে গেছে।

আমেরিকান টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ এ অভিনয় করে খ্যাতি পাওয়া জেনিফার অ্যানিস্টন ২০০০ সালে গাঁটছড়া বাঁধেন হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে। ২০০৫ সালে সেই দাম্পত্যের ইতি টানেন দুজনে। এরপর ২০১৫ সালে ৪৬ বছর বয়সে জেনিফার অ্যানিস্টন বিয়ে করেন জাস্টিন থেরুকে। ২০১৮ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading