বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলেছে : ওবায়দুল কাদের

বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলেছে : ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৫০

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৪ নভেম্বর) দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির প্রস্তুতি সভায় এ দাবি করেন তিনি।

বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ নাকি ঈর্ষান্বিত, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসুন, তখন দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি। দেশে নাকি গণতন্ত্র নেই, বিএনপি মহাসচিবের এই অভিযোগের জবাবে কাদের প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের ক্ষমতার কোনও মোহ নেই। জনগণ চাইলে ক্ষমতায় থাকবে না হয় থাকবে না। ক্ষমতার মোহ বিএনপির, তারা হারানো হাওয়া ভবন ফিরে পেতে টেক ব্যাক করতে চায়।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা-পত্র উপকমিটির সভায় যোগ দেন। এসময় ঘোষণা-পত্র উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading