দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৫৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৯ প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দর বেড়েছে, ৬১টির দর কমেছে, ২৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে জেএমআই সিরিঞ্জের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার জেএমআই সিরিঞ্জের ক্লোজিং দর ছিল ৩৪৭ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৫৫ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯১ টাকা ৯০ পয়সা বা ২৬.৪৪ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে লাভেলো আইসক্রিমের ৯.৯২ শতাংশ, এডিএন টেলিকমের ৯.৮৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৭২ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.১২ শতাংশ, বিকন ফার্মার ৮.৪৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৩৭ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৭.৭৯ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৩ শতাংশ এবং সোনালী আঁশের ৭.৩৮ শতাংশ দর কমেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading