এএফসি অ্যাগ্রোর পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১১:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে ২৯ পয়সা আয় করেছিল।
ইউডি/কেএস

