অর্গ্যাজমে অ্যালার্জি!

অর্গ্যাজমে অ্যালার্জি!

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৫৫

অর্গ্যাজম। ছোট্ট এই শব্দে লুকিয়ে আছে যৌনতার সেই চরম সুখ যা মুহূর্তের মধ্যে সারা শরীরে ছড়িয়ে দেয় অনাবিল আনন্দ। এই আনন্দ থেকে গত ৯ বছর ধরে বঞ্চিত ২৭ বছরের এক তরুণ। কিন্তু কেন? কারণ অর্গ্যাজমে অ্যালার্জি রয়েছে তার।

অর্গ্যাজমে অ্যালার্জি! এমনটাও আবার হয় নাকি? এমন প্রশ্নই উঠতে পারে। তবে এমনটাই হয়েছে ২৭ বছরের ওই তরুণের ক্ষেত্রে। ইউরোলজি কেস রিপোর্টসে এই কেস স্টাডি প্রকাশিত হয়েছে। যুবকের পরিচয় কেস স্টাডিতে জানানো হয়নি, তবে যা জানানো হয়েছে সেই অনুযায়ী, প্রথমে নিজের এই সমস্যার কথা বুঝতে পারেননি ওই তরুণ। তবে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পরই তার শরীরে দেখা দিত নানা সমস্যা।

তিনি জানিয়েছেন, অর্গ্যাজমের পর তার ঠাণ্ডা লাগত, জ্বর জ্বর ভাব থাকত শরীরে। মাঝেমধ্যে গ্ল্যান্ড ফোলার সমস্যাও হত। কী থেকে এমনটা হচ্ছে, তা জানতে অনেক ডাক্তার দেখিয়েছিলেন তিনি। শরীরের বিভিন্ন রকম পরীক্ষা হয়েছিল। কিন্তু কোনো পরীক্ষায় কিছুই জানা যায়নি। এমনকী তরুণের অণ্ডকোষে পরীক্ষাতেও এই রোগ ধরা পড়েনি। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা পরীক্ষামূলকভাবে একটি অ্যালার্জির ওষুধ ব্যবহার করেন। তাতেই তরুণের সমস্যা প্রায় নব্বই শতাংশ কমে যায়।

এরপরই চিকিৎসকদের সন্দেহ হয়। তরুণের অ্যালার্জি পরীক্ষা করানো হয়। তখনই জানা যায়, অর্গ্যাজমে অ্যালার্জি রয়েছে ২৭ বছর বয়সী এই তরুণের। বিরল এই রোগের কারণে গত ৯ বছর ধরে যৌন সুখ থেকে বঞ্চিত ছিলেন তিনি। কোনো সম্পর্কও তৈরি হয়নি তার।

চিকিৎসকরা জানিয়েছেন, অনেক সময় স্পার্মকে শরীরের রোগ প্রতিরোধকারী শক্তিরা শত্রু হিসেবে গণ্য করে। এমনটা হয়েছিল ওই তরুণের বেলায়। অর্গ্যাজমের পর এমন একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কারণ তখন হরমোন সক্রিয় হয়ে ওঠে। ফলে কোনো অসুবিধা বোধ হলেই চিকিৎসকদের সঙ্গে সরাসরি আলোচনা করা উচিত।

ইউডি/এআই

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading