দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:০০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দর বেড়েছে, ১৩টির দর কমেছে, ২৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে সোনালী আঁশের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার সোনালী আঁশের ক্লোজিং দর ছিল ৮০১ টাকা ৬০ পয়সা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৪২ টাকা। তাতে বুধবার কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫৯ টাকা ৬০ পয়সা বা ৭.৪৩ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ন্যাশনাল টি কোম্পানির ৩.৯৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১.৭২ শতাংশ, ফাইন ফুডসের ০.৮৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ০.৭৭ শতাংশ, পূবালী ব্যাংকের ০.৭৫ শতাংশ, প্রাইম ব্যাংকের ০.৫২ শতাংশ, শাহজালাল ইসলামি ব্যাংকের ০.৫২ শতাংশ, স্কয়ার ফার্মার ০.৪৭ শতাংশ এবং বেঙ্গল ইউন্ডসরের ০.৩৮ দর কমেছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading