প্রেমিকাকে বিয়ে করলেন টোয়ালাইট সিনেমার অভিনেতা

প্রেমিকাকে বিয়ে করলেন টোয়ালাইট সিনেমার অভিনেতা

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ০৭:০৩

দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করলেন ‘টোয়ালাইট’খ্যাত আমেইকার অভিনেতা টেইলর লটনার। কনের নাম টেইলর ডোম। বাগদানের এক বছর পর গত ১১ নভেম্বর বিকালে ক্যালিফোর্নিয়ায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে এ দম্পতির শতাধিক ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

বুধবার (১৬ নভেম্বর) টেইলর লটনার তার ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এসব ছবিতে দেখা যায়, সাদা রঙের গাউনে সেজেছিলেন নববধূ টেইলর ডোম। অন্যদিকে সাদা রঙের শার্টের ওপর কালো স্যুট-কোট পরেছিলেন টেইলর লটনার। ক্যাপশনে এই অভিনেতা লিখেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস টেইলর লটনার।’ বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি।

২০১৮ সালে পরিচয় হয় টেইলর লটনার ও টেইলর ডোমের। একই বছরে সম্পর্কে জড়ান তারা। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর গত বছরের ১১ নভেম্বর বাগদান সারেন এই যুগল। অবশেষে পরিণয় পেলো দুই টেইলরের প্রেম।

এর আগে টেলর সুইফট, লিলি কলিন্স, মেরি অ্যাভেরোপোলস এবং বিলি লর্ডের মতো তারকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেইলর লটনার। কিন্তু এসব সম্পর্কের কোনোটাই টেকেনি।

‘টোয়ালাইট’ সিনেমায় জ্যাকব ব্ল্যাক চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান টেইলর লটনার। ২০০৮ সালে এ সিনেমা মুক্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে বেশ কিছু কাজ তার হাতে রয়েছে। তার পরবর্তী সিনেমা ‘হোম টিম’। নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading