সংসদ সদস্য ডরথী রহমানের শপথ গ্রহণ
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:২০
সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোছা. ডরথী রহমান শপথ নিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে মোছা. ডরথী রহমান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।
ইউডি/সুপ্ত

