কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে?

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১৫

আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে পাবে ৪ কোটি ২০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা।সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবারের প্রাইজমানি ৪০ মিলিয়ন ডলার বেশি।

রানার্স-আপ দল পাবে ৩ কোটি ২০ লাখ ডলার। ২ কোটি ৬০ লাখ ডলার পাবে তৃতীয় হওয়া দল। চতুর্থস্থান দল পাবে ২ কোটি ২২ লাখ ডলার। কোয়ার্টারফাইনাল থেকে বাদ পড়া চারটি দলের প্রতিটি দল পাবে ১ কোটি ৬০ লাখ ডলার করে।

শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে।গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রত্যক দল পাবে ৮০ লাখ ডলার করে। আর টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দল অন্তত ২৫ লাখ ডলার করে পাবে।

এবারের বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ধরা হয়েছে ৪শ ৪০ মিলিয়ন ডলার। এছাড়া আসরের সেরা ফুটবলার, গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতার জন্য আলাদা পুরস্কার থাকছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading