তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড ১২ ডিগ্রি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ০৯:২০
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রার আরও অবনতি হয়েছে। একদিনের ব্যবধানে নেমে এসেছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এর আগে, গতকাল বুধবার একই সময়ে এখানে রেকর্ড হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, শীতকালে অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। এবারও বাড়তে শুরু করেছে শীত। মৌসুমি বায়ুর প্রভাবে ঠান্ডা বাতাসের কারণে রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসে কুয়াশার পরিমাণ বাড়তে পারে, সেই সঙ্গে কমবে তাপমাত্রাও।
ইউডি/সুস্মিত

