ফের বাড়ল তেল-চিনির দাম
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৪১৯
ফের বাড়ল ভোজ্যতেল ও চিনির দাম। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা এবং চিনির দাম কেজিতে বেড়েছে ১৩ টাকা।
ফলে প্রতি লিটার সয়াবিন তেল ১৯০ টাকা, খোলা সয়াবিন ১৭২ টাকা এবং প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম ১০৮ টাকা ও খোলা চিনি ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই সয়াবিন ও চিনির নতুন এ দাম কার্যকর হবে।
ইউডি/এআই

