২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিকের ফল
শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিন ফল প্রকাশিত হবে।
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:০২
আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন এসএসসি (মাধ্যমিক) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটির সভাপতি তপন কুমার সরকার।
জানা গেছে, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিন ফল প্রকাশিত হবে।
করোনাভাইরাসের সংক্রমণ কারণে ও সিলেটসহ দেশের বেশ কিছু এলাকায় দুই দফা পেছানো হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরে গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করেছে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫৩ হাজার ৬৬২।
ইউডি/এআই

