পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকা ভণ্ডামি করছে: ইরান

পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকা ভণ্ডামি করছে: ইরান
কয়েকজন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাদের কাছে বার্তা পাঠাচ্ছে আমেরিকা। তারা জানিয়েছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে তাদের তাড়া আছে।

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:০৯

‘পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে আলোচনা নিয়ে দ্বিমুখী নীতি গ্রহণ করেছে আমেরিকা।’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ অভিযোগ করেছেন। পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা পুনর্বহাল করতে চায় আমেরিকা। ইরানকে এ কথা জানিয়েছে তারা। তবে আমেরিকার গণমাধ্যম বলছে, সমঝোতাটি এ মুহূর্তে অগ্রাধিকার পাচ্ছে না। এভাবে ভণ্ডামির আশ্রয় নিচ্ছে তারা।’

বুধবার (১৬ নভেম্বর) তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন,‘পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের নিয়মিত বার্তা বিনিময় হচ্ছে। মাত্র ৭২ ঘণ্টা আগে সবশেষ বার্তা দিয়েছে আমেরিকান কর্তৃপক্ষ।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘কয়েকজন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাদের কাছে বার্তা পাঠাচ্ছে আমেরিকা। তারা জানিয়েছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে তাদের তাড়া আছে। ইতোমধ্যে আমেরিকান সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি গণমাধ্যমে কথা বলেছেন।’

তবে তিনি দাবি করেন, ‘তাদের অগ্রাধিকারে পরমাণু সমঝোতা নেই; বরং ইরানের দাঙ্গাকারীদের সমর্থন জানিয়ে তাদের উস্কে দেয়ার চেষ্টা করেছেন ম্যালি।’

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, আমাদের ওপর চাপ সৃষ্টি করে পরমাণু আলোচনায় অতিরিক্ত ছাড় আদায়ে এ ধরনের ভণ্ডামির আশ্রয় নিয়েছে আমেরিকানরা। তবে আলোচনায় আমাদের কাছে জনগণের জাতীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে ইরানের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading