ফেসবুক প্রোফাইলে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

ফেসবুক প্রোফাইলে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৫৫

আগামী ১ ডিসেম্বর থেকে ফেসবুকে বড় পরিবর্তন আসছে। ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের কিছু তথ্য সরিয়ে দিচ্ছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান।

ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীর যোগাযোগের ঠিকানাসহ ব্যক্তিগত চারটি তথ্য আর প্রদর্শন করা হবে না। ইতিমধ্যে প্রায় ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠানো হয়েছে।

ফেসবুকের পাঠানো নোটিফিকেশনে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে ‘অ্যাড্রেসেস’, ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’-এই চারটি তথ্য দেখাবে না। এসব তথ্য সংরক্ষণের জন্য ডাউনলোড করার সুযোগ দিচ্ছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

এতদিন প্রোফাইল অ্যাকাউন্টে সেক্স, পলিটিক্যাল ভিউ, রিলিজিয়াস ভিউ প্রদর্শন করত। ১ ডিসেম্বর থেকে এগুলো বাদ যাচ্ছে।

মেটার মূখপাত্র এমিল ভ্যাসকেজ জানিয়েছেন, ফেসবুক ব্যবহারকারীদের কাজ সহজ করতে এ পরিবর্বতনগুলো আসছে।

এমিল বলেন, ফেসবুক প্রোফাইল ব্যবহাকারীদের আমরা তাদের নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি যে এই শ্রেণিগুলো মুছে দেওয়া হবে। তারা চাইলে এসব তথ্য সংরক্ষণের সুযোগ পাবেন।

এদিকে মেটায় চলছে অস্থিরতা। ইতিমধ্যে ১১ হাজার কর্মী ছাঁটাই হয়েছেন। ছাঁটাইয়ের মুখে আরও হাজার খানেক কর্মী। অনেকে পরিস্থিতি বিবেচনা করে আগেভাগেই মেটা ছেড়ে সুবিধাজনক চাকরিতে যোগ দিচ্ছেন।

শুধু ফেসবুক নয় কর্মী ছাটাইয়ের এই ডামাডোল বেজেছে টুইটার, অ্যামাজনের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোতেও।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading