সাতক্ষীরায় ৫২৫ ফুট ব্রাজিল পতাকা নিয়ে শোডাউন

সাতক্ষীরায় ৫২৫ ফুট ব্রাজিল পতাকা নিয়ে শোডাউন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৫

কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ঘটছে নানান রকম উত্তাপ। সেই উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। চলছে প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা তালার বুকে ৫২৫ ফুট ব্রাজিলিয়ান পতাকা নিয়ে শোডাউন করেছেন ভক্ত-সমর্থকরা।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ব্রাজিল ফ্যান ক্লাব তালার আয়োজনে তালা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণ হতে একটি শোডাউন বের করা হয়। শোডাউনটিতে হাজারও ভক্ত-সমর্থকদের অংশগ্রহনে তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বল ফিল্ড মাঠে শেষ হয়।

এসময় ব্রাজিলিয়ান সমার্থকরা বাদ্যযন্ত্রের সাথে সাথে আনন্দ উল্লাস করতে থাকে। বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি শুভকামনা জানিয়ে ৫২৫ ফুট ব্রাজিলিয়ান পতাকার শোডাউন করেছেন ব্রাজিল ফ্যান ক্লাব তালা। ব্রাজিল পতাকা নিয়ে শোডাউন করার বিষয়ে সমার্থক মহিব ইসলাম ও অর্ঘ্য ঘোষ বলেন, কাতার ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ পতাকা তৈরি করা হয়েছে। ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলকে সমর্থন করি। আমার বিশ্বাস এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।

৫২৫ ফুট ব্রাজিলিয়ান পতাকা দেখতে আসা পার্থ প্রতিম মন্ডল ও বিএম বাবলুর রহমান বলেন, এরই মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে ব্রাজিলের পতাকা তৈরি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তালা উপজেলা ৫২৫ ফুট ব্রাজিল পতাকা তৈরি হয়েছে। সকলের দৃষ্টি কাড়ায় দেখতে এসেছি।

এ ব্যাপারে ব্রাজিলের সমার্থক মো. রাজিবুল ইসলাম,সৈকত ও সুমন বাপ্পী বলেন, সামনে কাতার ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করা হয়েছে এ পতাকা। তার পাশাপাশি এলাকার যুবকদের মাদক থেকে সরিয়ে আনতে ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টার প্রয়াস করা হয়েছে। আমরা ব্রাজিল সমার্থক, এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল দল।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading