রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৫৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (২০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ২ হাজার ৪৪টি ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ২৫টি নেশা জাতীয় ইনজেকশন ও ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
ইউডি/কেএস

