বিএনপির সমাবেশে সাধারণ মানুষের ঢল নামছে: রিজভী

বিএনপির সমাবেশে সাধারণ মানুষের ঢল নামছে: রিজভী

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৫০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশের মানুষ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। বিএনপির সমাবেশে সাধারণ মানুষের ঢল নামছে। ফ্যাসিস্ট সরকার বুঝতে পেরেছে তারা আর টিকে থাকতে পারবে না। তাই রক্তের হোলি খেলায় মেতে উঠেছে তারা।

রবিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘এই সরকারের পতন ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, অধ্যক্ষ নজরুল ইসলাম, ডা. জাহিদুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading