পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে করা রিটের আদেশ সোমবার

পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে করা রিটের আদেশ সোমবার

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৩১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পদত্যাগ চেয়ে করা রিটের বিষয়ে সোমবার (২১ নভেম্বর) আদেশ দেবেন হাইকোর্ট। রোববার (২০ নভেম্বর) বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশের দিন ঠিক করেন।

‘অবান্তর’ বক্তব্য দিয়ে সংবিধান লঙ্ঘন ও ‘শপথ ভঙ্গের’ অভিযোগে ড. মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ৫ সেপ্টেম্বর রিট দায়ের করেন এক আইনজীবী।

এর আগে গত ২১ আগস্ট একই অভিযোগে ড. মোমেনকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ।

নোটিশে বলা হয়, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ইন্ডিয়া সরকারকে যে অনুরোধ জানিয়েছেন, আপনি তা করতে পারেন না। কারণ সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। ফলে মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’

গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, সেটি করতে ভারত সরকারকে অনুরোধ করেছি।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading