৩০ হাজার কিলোমিটার দূরে গিয়ে খাবার ডেলিভারি!

৩০ হাজার কিলোমিটার দূরে গিয়ে খাবার ডেলিভারি!

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ২০:৩৩

জনপ্রিয় হয়ে উঠেছে ভোক্তার ঘরে খাবার পৌঁছে দেওয়ার চল। গ্রাহকের জন্য বিষয়টি সুবিধার হলেও যিনি খাবার ডেলিভারি দেন তার জন্য কখনও কখনও অপেক্ষা করে ভোগান্তি, ঘটে নানা ঘটনাও ।

কিন্তু খাবার সরবরাহ করতে সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য ৩০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ঘটনা সব কিছুকে ছাড়িয়ে গেছে। আর তা করেছেন সিঙ্গাপুরের এক নারী।

মানসা গোপাল। তিনি সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় এক গ্রাহকের ঘরে খাবার পৌঁছে দিতে পাড়ি দিয়েছেন ৩০ হাজার কিলোমিটার পথ। একে বলা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ দূরত্বে খাবার সরবরাহের ঘটনা।

ইনস্টাগ্রামে মানসা এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একটি খাবারের প্যাকেট হাতে নিয়ে তিনি ভ্রমণে বের হচ্ছেন। তার যাত্রা শুরু হয় সিঙ্গাপুর থেকে। সেখান থেকে যান জার্মানির হামবুর্গ। এরপর আর্জেন্টিনার বুয়েনাস আয়ার্স ও উশুয়াইয়া। উশুয়াইয়া থেকে পৌঁছান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অ্যান্টার্কটিকায়।

ভিডিওতে মাঝেমধ্যে বরফাচ্ছাদিত ও কর্দমাক্ত পথ পাড়ি দিতে দেখা যায় মানসাকে। এতটা পথ পাড়ি দিয়ে অবশেষে তিনি তার ভোক্তার কাছে খাবার পৌঁছে দিতে সক্ষম হন। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আজ আমি সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় একটি বিশেষ খাবার সরবরাহ করেছি।’

২০২১ সালে মানসা অ্যান্টার্কটিকা অভিযানের পরিকল্পনার পাশাপাশি চেষ্টা করছিলেন তহবিল গঠনের। এ সময় তাকে সহায়তায় এগিয়ে আসে ফুডপান্ডা। এ প্ল্যাটফর্মের সহযোগিতায় মানসার অ্যান্টার্কটিকা অভিযান বাস্তবে রূপ লাভ করে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading