ত্রিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ২০:১৫
ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তারা সবাই অটোরিকশার যাত্রী।
রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের বালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। নিহতের উদ্ধারের কাজ চলছে।
ইউডি/সুপ্ত

