টোটাল ফুটবল বনাম আফ্রিকান চ্যাম্পিয়ন ম্যাচ আজ
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৩৩
টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ড ২০১৪ বিশ্বকাপে আশা জাগিয়ে শেষ পর্যন্ত ছিটকে গেছে সেমিফাইনাল থেকে। রাশিয়া বিশ্বকাপ খেলতে না পারা দলটা এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে লুই ফন গাল-এ ভর করে। এত বড় স্বপ্নকে বাস্তবায়ন করতে আজ সোমবার (২১ নভেম্বর) আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের মুখোমুখি হচ্ছে ডাচরা।
নেদারল্যান্ড কোচ ফন গাল ফন ডাইকদের ওপর ভরসা রাখছেন। তিনি বলেছেন, ভার্জিল ফন ডাইক দুর্দান্ত অধিনাক। এই দলটার বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজেদের কাজটা করতে মুখিয়ে থাকে। ২০১৪ বিশ্বকাপে তার অধীনেই নেদারল্যান্ড তৃতীয় স্থান অর্জন করেছিল। তখন কমলা ফুটবলে মাতাতে পেরেছিলেন আরিয়ান রোবেন, রবিন ফন পার্সি ও ওয়েসলি স্নাইডারের মতো তারকারা। বর্তমান দলটি অবশ্য ভার্জিল ফন ডাইকের নেতৃত্বে খেলছে। সতীর্থ হিসেবে আছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও মাথিয়াস ডি লিখটের মতো তারকারা।
ফন গালের কাছে বর্তমান দলটাই সেরা, আমার মনে হয় ২০১৪ বিশ্বকাপে যারা তৃতীয় হয়েছিল, এই দলটার চেয়ে কিছুটা পিছিয়ে। বর্তমান দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো। তবে এটাও মাথায় রাখতে হবে টুর্নামেন্টে আমাদের চেয়ে সেরা দল কিন্তু রয়েছে।
বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।
ইউডি/সুপ্ত

