করোনা: একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪০
দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২১ নভেম্বর) জানানো হয়, ৩ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন (রবিবার) ৩ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৪ জন।
সোমবার করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০২ শতাংশ। গতকাল রবিবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৬৪ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৭৩ হাজার ৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত একদিনে সুস্থ হয়েছে ১৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৭ শতাংশ।
ইউডি/সুপ্ত

